MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এইচ খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Graduate Notification: Master of Science in Electrical and Electronic Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Computer Science and Engineering, Spring 2025 Office Order Notice (Kazi Rafiqul Alam Scholarship) Office Order AUST and UNU-FLORES Sign Memorandum of Understanding to Strengthen International Academic Collaboration শোক সংবাদ NOTIFICATION (Payment of Semester Fees, and Re-admission, Fall-2025) Graduate Notification: Bachelor of Architecture, Spring 2025 Graduate Notification: Bachelor of Business Administration, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Computer Science and Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Civil Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Electrical and Electronic Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Textile Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Industrial and Production Engineering, Spring 2025 Graduate Notification: Bachelor of Science in Mechanical Engineering, Spring 2025 CSE Thesis & Poster Exhibition, Spring 2025, AUST Graduate Notification: Master of Science in Electrical and Electronic Engineering, Spring 2025

News


Date: 2026-06-23

আবিপ্রবিতে স্থাপত্য বিভাগের তিন দশক পূর্তি: আনন্দমুখর পরিবেশে উৎসবের ব্যানার উন্মোচিত


আহছানউল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) স্থাপত্য বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ২১ জুন ২০২৬ (রবিবার) বিকেল :৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দমুখর পরিবেশে উৎসবের আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন (Banner Launch Ceremony) অনুষ্ঠিত হয়েছে । এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এবং অনুষ্ঠানের প্রতি সকলের সম্মিলিত অঙ্গীকার প্রদর্শনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) অ্যান্ড ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জি এম এ বেলায়েত হোসেন, আয়োজক কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, আবিপ্রবি-এর স্থাপত্য বিভাগ তাদের তিন দশক পূর্তি উপলক্ষে প্রজন্মের মেলবন্ধন: ভবিষ্যতের ভাবনা শীর্ষক মূল উৎসবটি আগামী জুলাই ২০২৬ তারিখে আবিপ্রবি ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে।

দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন মূলত তিন দশকের একাডেমিক উৎকর্ষকে সম্মান জানাতে এবং স্থাপত্য উদ্ভাবনে একটি সম্মিলিত ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই এবং শিক্ষকবৃন্দকে এক ছাতার নিচে একত্রিত করবে ।

ব্যানার উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন এই উৎসবের আনুষ্ঠানিক ক্ষণগণনা প্রচারণার সূচনা হলো আয়োজক কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং অংশগ্রহণে আগামী জুলাইয়ের এই মিলনমেলা এক অবিস্মরণীয় সাফল্য লাভ করবে।