Date: 2026-08-10
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) স্থাপত্য বিভাগের গৌরবময় ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ২রা জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দমুখর ও ঐতিহাসিক পরিবেশে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী সম্পন্ন হয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধন ফিতা কাটার সেই মাহেন্দ্রক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক এবং উপ-উপাচার্য (ইনচার্জ) ও ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী।
এই বর্ণিল আয়োজনে শামিল হয়ে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি অধ্যাপক ড. জি এম এ বেলায়েত হোসেন, ড. আবু সাঈদ এম. আহমেদ (সভাপতি, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট - IAB), প্রফেসর ড. ফরিদা নিলুফার (ডীন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ, আবিপ্রবি), প্রফেসর ড. জেসমিন আরা বেগম(স্থাপত্য বিভাগ, আবিপ্রবি), প্রফেসর ড. নওরোজ ফাতেমী (সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট - IAB) এবং স্থপতি রুকুন উদ্দিন ভূঁইয়া (সভাপতি, অ্যালামনাই অফ অস্ট আর্কিটেক্টস- AAA)
আজীবন সম্মাননা প্রদান (Lifetime Achievement Award)
এই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত ছিল স্থাপত্য বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান এবং সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. মুক্তাদির-কে তাঁর তিন দশকের অক্লান্ত পরিশ্রম, অসামান্য অবদান এবং একাডেমি উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ "আজীবন সম্মাননা" (Lifetime Achievement Award) প্রদান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাঁর হাতে এই সম্মাননা স্মারকটি তুলে দেন।
"প্রজন্মের মেলবন্ধন: ভবিষ্যতের ভাবনা" (Bridging Generations: The Future We Build) শীর্ষক দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, দেশের খ্যাতনামা স্থপতি এবং শিক্ষকদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছে। আবিপ্রবি স্থাপত্য বিভাগের এই গৌরবময় পথচলা আগামীতেও দেশের স্থাপত্য অঙ্গনকে সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা সকলের!

